1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

পলাশবাড়ী উপজেলায় ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও গনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ০ দেখেছেন

গাইবান্ধার জেলা পলাশবাড়ী উপজেলায় ভূমি মেলা উদযাপন উপলক্ষে র‌্যালি ও গনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জানা যায়, নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করা নিজের ভূমি সুরুক্ষিত রাখা এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ভূমি মেলা উপলক্ষে র‍্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়। ২৬মে সকালে উপজেলা চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা হল রুমে একটি সেমিনার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্রো,উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,জামায়াত নেতা ও আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানান্তে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বলেন,তার বক্তব্যে বলেন, মেলার মূল উদ্দেশ্য হচ্ছে – সরকারের ভূমি সেবাগুলো জনগণের সামনে উপস্থাপন করা। ভূমি সেবা ডিজিটালাইজড করায় এখন ঘরে বসেই ভূমি সংক্রান্ত কাজ করা সম্ভব। কোন প্রকার হয়রানি ছাড়াই অনলাইনের মাধ্যমে নামজারিসহ অন্যান্য ভূমি সেবা প্রদান করা হয়।  অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.