1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা অফিসার ইনচার্জ রাজৈর এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান। মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ০ দেখেছেন

১১তম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে দেশের সব সরকারি শিক্ষকরা আজ সোমবার থেকে টানা পুর্ন দিবস কর্মবিরতিতে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষক সহকারী সংগঠন ঐক্য পরিষদ জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসুচি চলবে। ঐক্য পরিষদ নেতা মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ গতকাল দুপুরে সমকালকে বলেন,  আমরা ৫ মে ১৫ মে পর্যন্ত প্রতি কর্মদিবসে একঘন্টা কর্মবিরতি পালন করছি।

১৭ মে থেকে দুই ঘন্টা কর্মবিরতি শুরু করি। ২১ মে থেকে আধাবেলা কর্মবিরতি পালন করছি। এবার পুর্ব ঘোষণা অনুযায়ী  থেকে পুর্ন দিবস কর্মবিরতি করা হবে। সরকারি শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নে সম্প্রতি ঢাকা, খুলনা সহ সারাদেশে সমাবেশ করেন প্রাথমিক শিক্ষকরা তবে অন্তবর্তী সরকারের গঠিত পরামর্শক কমিটি সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১২ তম গ্রেড বাস্তবায়নের সুপারিশ করেছে। তবে তা সংস্কার করে এবার ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। আন্দোলনকারী সহকারী শিক্ষকদের তিনদফা দাবি হলো – পরামর্শক কমিটির সুপারিশের যোক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে ১১ তম গ্রেডে বেতন নির্ধারন, ১০ বছর ও ১৬ বছর পুর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, দেশে ৬৫ হাজার ৬২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌনে ৪ লাখেরও বেশি সহকারী শিক্ষক কর্মরত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.