বিএনপির রাজনীতির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে নরসিংদীতে সুপরিচিত নাম মহসীন হোসাইন বিদ্যুৎ। দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় ধরে রাজনীতির মাঠে সক্রিয় এই নেতা ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন।
নরসিংদী সরকারি কলেজ থেকে এইচএসসি ও বিএসসি পাশ করে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। তিনি ছিলেন নরসিংদী সরকারি কলেজ ছাত্রদলের নির্বাচিত ভিপি (ছাত্র মন্ত্রণালিত)। এরপর তিনি নরসিংদী জেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক এবং নরসিংদী জেলা যুবদলের আহ্বায়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি নরসিংদী জেলা যুবদলের সভাপতি এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁকে ১৭ বার গ্রেফতার করা হয়েছে। বর্তমানে রাজনৈতিক মামলায় তিনি কারাবন্দি রয়েছেন, যার মোট মেয়াদ প্রায় ৬ বছর ৮ মাস। তাঁর বিরুদ্ধে নরসিংদী ও ঢাকা মিলিয়ে মোট ৪৩টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে আলোচিত পুলিশ হত্যা মামলা ও বিস্ফোরক মামলাও।
মহসীন হোসাইন বিদ্যুৎ নিজেকে সবসময় জনগণের পাশে রাখার চেষ্টা করেছেন এবং ন্যায়ের পক্ষে থেকে নির্যাতন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন — এমনটাই জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনেরা।