1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন

লালমনিরহাট সীমান্তে চোরাকারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হাসপাতালে ভর্তি, মামলা দায়ের

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৭ দেখেছেন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাজিরগুমানী সীমান্তে সংঘবদ্ধ চোরাকারবারীদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর দুই সদস্য আহত হয়েছেন। রবিবার রাত ১টার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের নাজিরগুমানী সীমান্তে ৮৬৮ নম্বর মেইন পিলারের ৩-এস সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। রবিবার বিকালে ৫জনের নাম উল্লেখ ও ৮-১০জনকে অজ্ঞাত আসামী করে পাটগ্রাম থানায় মামলা করেছেন নাজিরগুমানী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার হাছিবুর রহমান।

আহত বিজিবি সদস্যরা হলেন মো. মনিরুজ্জামান (২৯) ও অনুপ কুমার (২৯)। তারা দুজনেই ৬১ বিজিবি ব্যাটালিয়নের নাজিরগুমানী বিওপি ক্যাম্পের সিপাহী পদে কর্মরত। বর্তমানে তারা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত বিজিবি সদস্য মনিরুজ্জামান জানান, “রাতে টহলের সময় আমাদের কাছে তথ্য আসে যে কিছু চোরাকারবারী মাদক পাচারের চেষ্টা করছে। আমরা টহল জোরদার করলে ১২-১৫ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ করে চিল্লাচিল্লি শুরু করে এবং গ্রামবাসীদের একত্রিত করে আমাদের ওপর হামলা চালায়। আমি এবং সিপাহী অনুপ কুমার এতে আহত হই।”
তিনি আরও বলেন, “আমি হামলাকারীদের মধ্যে কয়েকজনকে চিনতে পেরেছি। তারা সবাই স্থানীয়ভাবে পরিচিত চোরাকারবারী এবং সীমান্ত এলাকায় নানা অপরাধে জড়িত।”

নাজিরগুমানী বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার হাছিবুর রহমান, জাতীয় দৈনিক ঘোষণাকে বলেন, “চোরাকারবারীরা চিহ্নিত অপরাধী। তাদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা করা হয়েছে। মামলায় ৫জনের নাম উল্লেখ করা হয়েছে আর ৮-১০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। বিষযটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ‘

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.