লক্ষীপুর জেলাধীন চন্দ্রগঞ্জ থানার ১৪ নং মান্দারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বেলায়েত হোসেন বেলাল ৷
দলীয় সূত্র জানা গেছে , মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত অন্য কোনো প্রার্থী না থাকায় তাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষনা করা হয় ৷ বেলায়েত হোসেন বেলাল , তার প্রতিক্রিয়া বলেন , দলীয় নেতাকর্মীদের ভালোবাসা ও আস্তার প্রতিফলন এই দায়িত্ব ৷ আমি ওয়ার্ড বিএনপিকে আরো সুসংগঠিত করতে কাজ করে যাব ৷