1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বরিশালের আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দুপক্ষের সংঘর্ষ

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৭৪ দেখেছেন

আগৈলঝাড়া, বরিশাল প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজরাদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে দুটিতে টাকা তোলার জন্য রিনা হিজড়ারা দল ভাগ করে নিয়েছে। অন্যদিকে বাকি তিনটিতে টাকা তোলে পায়েলের দল। গতকাল বৃহস্পতিবার সকালে বাকাল ইউনিয়নে গোবিন্দ মন্দিরে যায় পায়েল হিজড়ার দল। এ সময় তাঁদের বাধা দেয় রিনার দল। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে রিনা, শাহীনুর, ফিরকী, শাহনাজ হিজড়াসহ পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পায়েল বলেন, আগে ইউনিয়ন ভাগ করা থাকলেও ৫ আগস্টের পরে সেই ভাগ এখন আর কেউ মানে না। আমরা একটি অনুষ্ঠানে যাওয়ার পথে আমাদের সঙ্গে থাকা ঢোল কেড়ে নিয়ে আমাদের মারধর করে রিনার দল।

রিনা বলেন, ‘বাকাল ইউনিয়ন আমার এলাকা। পায়েলের দল আমার এলাকায় আসায় তাঁদের সঙ্গে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।’

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, হিজড়াদের দুপক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.