1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম

সিংগাইরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু ১

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩৬ দেখেছেন

মনির হোসেন, সিংগাইর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় আশিক (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের গারাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক মানিকগঞ্জ জেলার ঘিওর থানার হেলাচিয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিক মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি ঘিওর থেকে ঢাকার হেমায়েতপুরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বায়রা ইউনিয়নের গারাদিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.