1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হাওরে কৃষক সেজে পুলিশ, অবশেষে ফাঁদে পড়লো হত্যা মামলার আসামি শার্শায় গ্রামপুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধের জেরে জামালপুরে মাছ ধরার সময় কৃষককে কুপিয়ে জখম সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোহাম্মদ আইয়ুব ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে যুবদল নেতা কর্তৃক প্রাণনাশের হুমকি ও গালিগালাজ রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রায় পাঁচ মাস পর বাবা ও ছেলেকে গ্রেপ্তার ‎মাছ পড়তেই নিষেধাজ্ঞা, ২২ দিন নদীতে নামতে পারবেন না জেলের। ‎দেনার বোঝা মাথায়, এখন কী করবেন

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব আন্ত:বিভাগ/আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১০৬ দেখেছেন

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব কর্তৃক আন্ত:বিভাগ/আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।  ১৪ মে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব কর্তৃক আন্ত:বিভাগ/আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ডের বিষয় নির্ধারন করে হিয়েছিল “সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের যুব সমাজের মেধা বিকাশের প্রধান অন্তরায়। “ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ইংরেজি বিভাগ বনাম কৃষি বিভাগ।বিচারকদের রায়ে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন ও কৃষি বিভাগ রানার্সআপ হয়েছে। প্রতিযোগিতা শ্রেষ্ঠ বক্তা হয়েছে ইংরেজি বিভাগের দলনেতা মহুয়া আক্তার মৌ। আন্ত:বিভাগ/আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এ দুটি কলেজ অংশগ্রহণ করে, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ বনাম আমলা সরকারি কলেজ। প্রতিযোগিতায় আমলা সরকারি কলেজ চ্যাম্পিয়ন ও কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ রানার্স আপ, শ্রেষ্ঠ বক্তা হয়েছে আমলা সরকারি কলেজের লরা নুসরাত।

প্রতিযোগিতা শেষে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো.শাহজাহান আলী, বিশেষ অতিথি একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড.আ ন ম রেজাউল করিম এবং প্রফেসর ড. মো. শহীদুর রহমান, ডিন, সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের এবং রেজিস্ট্রার (অতিঃদায়িত্ব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনিকা আনজুম, মডারেটর, ডিবেটিং ক্লাব কমিটি ও প্রভাষক ইংরেজি বিভাগ, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়।। আলোচনা সভায় বক্তারা বিতর্কের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।

আন্তঃবিভাগ/কলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫
এর সার্বিক সাফল্য কামনা করে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম অংশগ্রহণকারী সকল টিমের বিতার্কিকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অনুষ্ঠানে ডিবেটিং ক্লাব কমিটির সদস্যবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন আনিকা আনজুম,প্রভাষক,ইংরেজি বিভাগ, মোছা: শিলা খাতুন , প্রভাষক বাংলা বিভাগ,মোফরাদ হোসেন,প্রভাষক, ব্যবসায় প্রশাসন বিভাগ,উম্মে হানি ,প্রভাষক, কৃষি বিভাগ,প্রদীপ সাহা,প্রভাষক, চারুকলা বিভাগ,ঋত্বিক মাহমুদ, প্রভাষক, সঙ্গীত বিভাগ, মো.রাসেল রানা, প্রভাষক, মাইক্রোবায়োলজি বিভাগ। এছাড়াও অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য উভয় পর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ক্রেস্ট, মেডেল ও সনদ প্রদান করেন। এছাড়া নক আউট রাউন্ড থেকে ফাইনাল রাউন্ড পর্যন্ত অংশগ্রহণকারী প্রত্যেকটি দলের টিম ম্যানেজার ও বিতার্কিকগণকে সনদ প্রদান করা হয় এবং প্রতি রাউন্ডের প্রত্যেক শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবেটিং ক্লাব কমিটির সদস্য ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মোফরাদ হোসেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.