1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নিকাহ রেজিস্ট্রার ও কলেজ শিক্ষক একই ব্যক্তি, অভিযোগের তদন্তে খোঁজ মিলছে না অভিযোগকারীর চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পলাশে ব্র্যাক শাখা অফিসের শুভ উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩১১ দেখেছেন

নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেট সংলগ্ন জব্বার বিলার দ্বিতীয় তলায় ১৫মে  সকাল ১০ঃ০০ ঘটিকার সময় ব্র্যাক শাখা এর নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত হৃদ্যতা ও উৎসবমুখর পরিবেশে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আশরাফুর রহমান, এবং সঞ্চালনায় ছিলেন ব্র্যাক-এর সম্মানিত জেলা সমন্বয়ক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুস্তাক আহমেদ, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, ঢাকা হেড অফিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র রিজিওনাল ম্যানেজার এবং জনাব মানিক সূত্রধর, রিজিওনাল হিসাব ব্যবস্থাপক।

আরও উপস্থিত ছিলেন ব্র্যাক-এর এরিয়া অফিসার জাহিদুল ইসলাম, মোঃ আল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ, যাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যময়।

উদ্বোধনী মুহূর্তে প্রধান অতিথি ও সভাপতি কেক কেটে আনুষ্ঠানিকভাবে অফিসের দ্বার উন্মোচন করেন। এরপর বক্তব্য পর্বে সভাপতি বলেন,
“ব্র্যাক কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি আশার আলো। উন্নয়ন ও মানবসেবার প্রতীক হিসেবে ব্র্যাক যখন পলাশের মাটিতে যাত্রা শুরু করেছে, তখন এখানকার জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। আমি নিজেই ব্র্যাক-এর একজন সেবাগ্রহীতা। মাত্র তিনদিনে ঋণ পেয়ে আমি অভিভূত। এইরকম দ্রুত, সহজ এবং হয়রানিমুক্ত সেবা যেন প্রতিটি গ্রাহকের জন্য নিশ্চিত হয়—এটাই আমাদের প্রত্যাশা।”

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ব্র্যাক-এর গৌরবময় ইতিহাস তুলে ধরে বলেন,
“ব্র্যাক (BRAC) — বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যেটির সূচনা হয়েছিল ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ-এর হাত ধরে। যুদ্ধবিধ্বস্ত জাতির পাশে দাঁড়ানোই ছিল এর মূল লক্ষ্য। আজ তা বিস্তৃত হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, ক্ষুদ্রঋণ, নারী ক্ষমতায়নসহ জীবনের নানা ক্ষেত্রে। শুধু বাংলাদেশ নয়, আফ্রিকা ও এশিয়ার বহু দেশেও ব্র্যাকের কার্যক্রম ছড়িয়ে পড়েছে, যা সত্যিই আমাদের গর্বের বিষয়।”

অনুষ্ঠানের শেষপর্বে মুফতি আল আমিনের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ, জাতি এবং ব্র্যাক-এর অগ্রগতি কামনায় এই দোয়ার মাধ্যমে সম্পন্ন হয় এক হৃদয়ছোঁয়া আয়োজনের সফল পরিসমাপ্তি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.