1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ‎দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ইসলামপুর পশ্চিমে চেয়ারম্যান পদে আলোচনায় বাবুল আহমদ সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি চলাচল স্বাভাবিক নিরাপদ সড়ক জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

সড়ক দুর্ঘটনায় থমকে গেল জীবনের গতি, সবার সাহায্যে বাঁচতে চায় আগৈলঝাড়ার -নাসিমা বেগম

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৯ দেখেছেন

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ৫নং রত্নপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বারহাজার বরিয়ালি গ্ৰামের নিবাসী আক্তার তালুকদার এর স্ত্রী নাসিমা (৪০)। তার মাথা, পা ও মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। এ অবস্থায় জীবন নিয়ে দুঃস্বপ্নে দিন কাটছে নাসিমা। স্বজনরা বলছেন, সবার সাহায্য পেলে তিনি আবারও ফিরতে পারেন স্বাভাবিক জীবনে।

উন্নত চিকিৎসার মাধ্যমে নাসিমা আবার নিয়মিত জীবনধারায় ফিরতে পারবেন।

গত ২০শে জানুয়ারি নিজ বাড়ী থেকে বড় মেয়ে জামাই এর বাড়ী বেড়াতে রওয়ানা হলে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

সারা শরীরে আঘাতপ্রাপ্ত নাসিমা বেগম কে ভর্তি করা হয়েছিলো একটি ঢাকা পঙ্গু হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার পায়ের কয়েকটি হাড় ভেঙে গেছে। ।

তার বড় মেয়ে জানান, তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা প্রয়োজন। এ পরিমাণ অর্থের সংগ্রহ করা কোনো দরিদ্র পরিবারের জন্যই প্রায় অসম্ভব। আমার পরিবারের জন্যও তাই।

নাসিমা বেগম এর বড় মেয়ে জানান, চিকিৎসার জন্য সরকারী ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তার পরিবার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.