বগুড়ার ধুনটে হুকুম আলী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে চলছে প্রতি দিন। শিশু খাদ্যে ভেজাল মিশিয়ে রমরমা ব্যবসা করে চলছে এ-ই অসাধু ব্যবসাইরা। প্রতি দিন এ-ই অসাধু ব্যবসাইরা অধিক মুনাফা লাভের আশায়, অনিয়ম তান্ত্রিক ভাবে অনৈতিক কর্মকান্ডে ব্যবসা করছে প্রতি দিন । তারা খাবারে নিষিদ্ধ রং মিশিয়ে খাদ্য তৈরি কাজে ব্যস্ত। বেকারির ভেজাল খাদ্য তৈরি ও বিক্রি করায় ভ্রাম্যমান আদালত সোহান বেকারি কে ৬০,০০০/= এবং ফরহাদ ফুড প্রোডাক্টসকে ২০,০০০/= অর্থ দন্ড করেন। উক্ত ভ্রাম্যমান অভিযানটি অদ্য ০৮/০৫/২৫ইং তারিখে হুকুম আলী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী কর্মকর্তা খায়রুজ্জামান (ভূমি) পরিচালনা করেন।
তিনি গোপন তথ্যের ভিত্তিতে, এ অভিযান চালান।উক্ত অভিযানে, সোহান বেকারি এবং ফরহাদ ফুড প্রোডাক্টসকে ভেজাল খাদ্য তৈরি ও বিক্রি করায়, তাদেরকে অর্থ দন্ডে দন্ডিত করেন। এ ব্যাপারে, নির্বাহী কর্মকর্তা খায়রুজ্জামানকে জিজ্ঞেসা বাদ করলে তিনি জানান, তারা খাদ্যে ভেজাল করায় অর্ধদন্ডে দন্ডিত করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের এবং জনগণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।