1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

নরসিংদীতে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ গ্রেপ্তার-২

  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪০ দেখেছেন

নরসিংদীর পলাশে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ একটি ট্রাক জব্দ করেছে পলাশ থানা পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক মাইনুল ইসলাম (২৫) ও ট্রাকের হেলপার হাসান প্রামানিক (৩৩) নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সেতুর টোলপ্লাজার পাশ থেকে তাদেরকে বিপুল পরিমাণ পলিথিন ব্যাগসহ গ্রেপ্তার করা হয়। এসময়ও নিষিদ্ধ পলিথিন ব্যাগ বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়। এসব নিষিদ্ধ পলিথিনের আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা।  গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম বগুড়ার আদমদীঘি এলাকার সামাদ মিয়ার ছেলে ও হাসান প্রামানিক একই জেলার দুপচাচিয়ার মোজাম্মেল হকের ছেলে।
থানা পুলিশ জানান, ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ পলিথিনের ব্যাগসহ একটি ট্রাক চরসিন্দুর রোড দিয়ে সিলেটের দিকে যাচ্ছে। গোপন সূত্রে এমন সংবাদের ভিক্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী কামাল মিয়া চরসিন্দুরের সেতুর টোলপ্লাজার পাশে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে। এসময় ট্রাকে থাকা ১১ হাজার ২৫০ কেজি পলিথিন ব্যাগসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবাত অবৈধ ভাবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বাজারজাত করে আসছিল।
এ ঘটনায় পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.