1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

রায়পুরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: কিশোর নিহত, আহত- ১

  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৪ দেখেছেন

নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে সাইফুল ইসলাম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। একই ঘটনায় রাহাত (২২) নামে আরেকজন গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন।

৬ মে সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আহত রাহাত মেথিকান্দা গ্রামের রবিউল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে একাধিকবার হামলা-মামলার ঘটনা ঘটেছে।

ভোরে দুই পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি হয়। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত রাহাতকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ও আহত দুজনই রুবেলপক্ষের সমর্থক হিসেবে পরিচিত।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে হামলার ঘটনা ঘটে, যাতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.