1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ

  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২২ দেখেছেন

এস.এম.সামজাত,(বিশেষ প্রতিনিধি):  বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক নেতা মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সুন্নি জনতা। ৫ মে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার গোমদণ্ডী ফুলতল মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শত শত মানুষ ফুলতল মোড়ে জড়ো হতে থাকেন। পরে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে আরাকান সড়কে ব্যারিকেড সৃষ্টি করেন তারা। এতে প্রায় তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আশ্চর্যজনকভাবে পুরো সময় জুড়েই পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি।

বিক্ষোভে অংশ নিয়ে আন্দোলনকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘প্রশাসন জবাব দে, নইলে গদি ছেড়ে দে’, ‘আউলিয়াদের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই’সহ নানা স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।

স্থানীয় ছাত্রসেনা নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এই অবরোধ পালিত হয়েছে। কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পরে ফুলতল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদর প্রদক্ষিণ করে। সমাপ্তি সভায় বক্তারা বলেন, “নিরীহ আলেমদের হত্যা করে সমাজকে অস্থির করে তোলা হচ্ছে। মব ভায়োলেন্স ভয়ংকর রূপ নিচ্ছে, অথচ প্রশাসন নির্বিকার।”

তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা প্রশ্নবিদ্ধ। ‘তারা কাদের ইঙ্গিতে খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে?’—এমন প্রশ্নও ছুড়ে দেন বক্তারা।

সমাবেশে আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, “যদি দ্রুত বিচার না হয়, তাহলে দেশের শান্তিকামী মানুষ আবার রাজপথে নামবে। ৫ আগস্টের মতো আরেকটি আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।”

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী শাখার সেক্রেটারি আখতার হোসেন তালুকদার, এস এম জসিম উদ্দিন, সোহাইল আজাদ, জাহাঙ্গীর আলম, আবদুর রশিদ, জেলা ছাত্রসেনার সহ-সভাপতি আরিফুল ইসলাম, উপজেলার নঈম উদ্দিন, মামুন উদ্দিন মেম্বার ও আবু তৈয়ব তাহেরী রোকন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.