1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

পৌরসভার ৪২টি উন্নয়ন কাজের উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৪৬ দেখেছেন

মল্লিক জামাল :- বরগুনার আমতলী পৌরসভার ৪২টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।  দুপুরে এ সকল উন্নয়ন কাজের উদ্বোধন করেন আমতলীর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। এডিবির অর্থায়নে উন্নয়ন কাজের মধ্যে রয়েছে ৩০টি সড়ক, ১০টি ড্রেন ও ২টি সেতু।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল আহম্মদ খান, উপজেলার বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, পৌর বিএনপির সভাপতি ও উপজেলা যুবদলের আহবায়ক মো. কবির উদ্দিন ফকির, পৌর বিএনপির সাধারন সম্পাদক জালাল আহম্মেদ খান, আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান, আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, প্রকৌশলী মো. রুবেল প্রমুখ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম বলেন, পৌরসভার নাগরিকদের সেবা নিশ্চিত করার জন্য অতি প্রয়োজনীয় ড্রেন, সড়ক এবং ২টি নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। ভবিষ্যতে পৌরসভার অভ্যন্তরীন সকল সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থা আরো উন্নয়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.