1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

লালমনিরহাটে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫৮ দেখেছেন

মোঃজাহাঙ্গীর আলম রিকো,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া গ্রামে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মারুফ হোসেন (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামের আব্দুল খালেকের ছেলে।

০৩ মে সকালে নিজপাড়া এলাকার জহুরুল ইসলামের নতুন নির্মাণাধীন বাড়িতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন মারুফ। সেপটিক ট্যাংকের মুখ খুলে ভেতরে কাজ করতে নামার পরপরই তিনি অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে রাজমিস্ত্রী নিজেও অজ্ঞান হয়ে পড়েন। তবে তার কোমরে রশি বাঁধা থাকায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পানি ব্যবহার করে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় মারুফের মৃতদেহ উদ্ধার করে।

মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল বলেন, “সচেতনতার অভাব এবং নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।”

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওয়াদুদ হোসেন জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের কারণেই তার মৃত্যু হয়েছে।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, “সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসের কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পূর্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.