1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
টঙ্গীর এরশাদনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন সরকারি ফি ছাপিয়ে সাভার ইউপিতে সচিবের নিজস্ব রেট সাধারণ মানুষের নাভিশ্বাস বারবার সমন সত্ত্বেও সাক্ষ্য দিতে অনুপস্থিত, ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান

নাগেশ্বরী উপজেলায় শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৯৭ দেখেছেন

এস, এ লিমন,নাগেশ্বরী উপজেলা,প্রতিনিধি: ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় পরিণত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি, সদস্য সচিব ও বেরুবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ওমর ফারুক এবং পৌর বিএনপির সদস্য সচিব মো. আজিজুল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে ১ মে এক গৌরবোজ্জ্বল দিন। তারা দেশের শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি বর্তমান সরকারের ‘শ্রমিক-বান্ধব’ বলে দাবি করা নীতির বাস্তব চিত্র নিয়েও প্রশ্ন তোলেন নেতারা। সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফিরোজ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শামিম হোসেন ব্যাপারী।

আয়োজনে উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন। দিনটি উৎসবমুখর পরিবেশে পালন করেন সবাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.