1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন কক্সবাজার সদর মডেল থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০

খুলনা বিশ্ববিদ্যালয়কে যেমন দেখতে চাই, বিষয়ক সেমিনার।

  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৬ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনা বিশ্ববিদ্যালয়কে যেমন দেখতে চাই, বিষয়ক সেমিনার আজ ২৭ এপ্রিল সকালে খুলনা সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশের একটি অন্যতম সনামধন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান শুরু থেকে আজ পর্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম সংশ্লিস্ট রয়েছে। এটা শুধু বড় বড় বিল্ডিং আর ইমারত দিয়ে তৈরি হয়নি। বরং এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিবছর বহু সংখ্যক শিক্ষার্থী সুনামের সাথে তাদের একাডেমিক কার্যক্রম শেষ করে দেশ গড়ার কাজে নিয়োজিত হচ্ছে। তবে বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা আছে। এখানে শিক্ষার্থীদের থাকার জন্য আবাসিক হলের সুবিধা থাকা খুবই জরুরি। এছাড়া ভারি বৃষ্টি হলেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় এলাকার পানি নিস্কাশন ব্যবস্থা আরো উন্নত হওয়া দরকার। এক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্রয়োজনে জমি অধিগ্রহন করা যেতে পারে। তিনি বলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মকে হাল ধরতে হয়। সুন্দর পরিবেশে একটি বিশ্ববিদ্যালয় তৈরির জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ড. মোঃ নাজমুস সাদাত, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষাও আইসিটি) নুরুল হাই মোহাম্মদ আনাছ, এতে প্রবন্ধ উপস্থাপন করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেলের পরিচালক ড. মো: আশিক উর রহমান। সাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সিভিল সোসাইটির সভাপতি এস এম শাহনেওয়াজ আলীর সভাপতিত্বে ও ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলমের সঞ্চালনায় সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারনা পত্র উপস্থাপন করেন সিভিল সোসাইটির সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। খুলনা সিভিল সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে। সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.