1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

দিনাজপুরের বিরামপুরে অটোবাইক অটোটেম্পু মালিক শ্রমিক সমবায় সমিতির ব‍্যবস্থাপনা কমিটি গঠন

  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৩ দেখেছেন

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার অটোবাইক অটোটেম্পু মালিক শ্রমিকদের একমাত্র সংগঠন বিরামপুর অটোবাইক অটোটেম্পু মালিক শ্রমিক সমবায় সমিতি লিঃ এর নতুন ব‍্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পৌর শহরের ঢাকা মোড়ে মিজান মার্কেট চত্বরে সংগঠনের মালিক শ্রমিকদের নিয়ে কমিটি গঠনের লক্ষ্যে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ১১৬৭) এর বিরামপুর উপজেলা শাখার সাবেক সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত বিশেষ সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে সভাপতি পদে শাহ্ আলম মন্ডল, সাধারণ সম্পাদক পদে বেলাল হোসেন বাপ্পী ও কোষাধ‍্যক্ষ পদে সামসুল আলম হেলালকে নির্বাচিত করা হয়। কমিটিতে বিভিন্ন স্ট‍্যন্ড কমিটির প্রতিনিধি হিসেবে এনামুল হক ইমু, আবু তাহের, আওলাদ হোসেন, নজরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন ও ওমর আলীকে নির্বাচিত করা হয়। পাশাপাশি কমিটির উপদেষ্টা হিসেবে এমদাদুল হক, এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, আলী হোসেন, শাহজাহান আলী, ইমন সরকার ও রায়হান কবির জনীর নাম ঘোষণা করা হয়। পরে উৎসবমুখর পরিবেশে নব নির্বাচিত ব‍্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন সংগঠনের মালিক শ্রমিকেরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.