1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ‎দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ইসলামপুর পশ্চিমে চেয়ারম্যান পদে আলোচনায় বাবুল আহমদ সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি চলাচল স্বাভাবিক নিরাপদ সড়ক জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ সুন্দর,আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে- এম রশিদুজ্জামান মিল্লাত ‎২১ বছর পর এসআরবি’র জালে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি

নরসিংদীর সদর উপজেলার আলোকবালীতে ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য আমিরকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩৪ দেখেছেন

আর এ লায়ন সরকার, নরসিংদী:  নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের সাবেক নেতা আমির সরকার (৩০) কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ২২ এপ্রিল দুপুরে নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

নিহত আমির হোসেন সরকার আলোকবালি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার এবং ওই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আমির সরকারের বড় ভাই বিদেশ থেকে দেশে আসার খবরে তাকে দেখতে এলাকায় যায় সে। পরে প্রতিপক্ষরা খবর পেয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাকে এলোপাথাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। মারধরের পর রক্তাক্ত অবস্থায় তাকে জমিতে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে জানা যায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধের জেরে এঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.