1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী নদীতে নৌকার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উল্লাস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  বরগুনার তালতলীতে টেংরাগিরির গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার, বিট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতালের ফ্রি র‍্যাফেল ড্র তারাগঞ্জে পুকুরে ডুবে ১৬ মাসের শিশুর করুণ মৃত্যু

ব্যাটারিরিকশা বিরোধী অভিযানে উত্তপ্ত চট্টগ্রামের বাহির সিগন্যাল ও কাপ্তাই রাস্তার মাথা

  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৪১ দেখেছেন

এস.এম.সামজাত(বিশেষ প্রতিনিধি): চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যৌথ অভিযান। চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৩ এপ্রিল দুপুরে শুরু হওয়া এই উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর একটা) ঘটনাস্থলে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি চলমান। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও, ধারণা করা হচ্ছে— নগর পুলিশের ট্রাফিক বিভাগের ব্যাটারিচালিত রিকশাবিরোধী সাঁড়াশি অভিযানের প্রতিক্রিয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো পাওয়া যায়নি।

জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন – বলেন, ‘মারামারি চলছে বলে বলেন।কাপ্তাই রাস্তার মাথার ট্রাফিক ইন্সপেক্টর বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আমাদের সহযোগিতা করছেন সেনাবাহিনীর টিম।

চলতি এপ্রিল মাসেই চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করা হয়েছে। এরই প্রেক্ষিতে চালকদের ক্ষোভ দানা বাঁধছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.