1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

বোয়ালখালীতে আউশ ধানের আবাদ বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩৪ দেখেছেন

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: চলতি ২০২৪-২৫ অর্থ বছরে আউশ ধানের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২৩ এপ্রিল সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৩০০ জন কৃষক-কৃষানীর প্রত্যেককে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, উপসহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, শিবু কান্তি নাথ, লক্ষণ কুমার কারন, ফরিদুল আলম, জয়নাল আবেদীন, সুপ্রিয়া চৌধুরী ও মঞ্জুর মোর্শেদ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.