1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা অফিসার ইনচার্জ রাজৈর এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান। মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শিবগঞ্জে কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৯৪ দেখেছেন

রনি কাউসার, শিবগঞ্জ: কৃষকবান্ধব রাজনীতি,টেকসই কৃষি ও সুসংগঠিত কৃষক সমাজ এই তিনটি মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল শিবগঞ্জ উপজেলা শাখাকে শক্তিশালী করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সোনামসজিদ শিশু পার্ক প্রাঙ্গণে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

কর্মী সভায় শিবগঞ্জ উপজেলা শাখার কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।সভাটি সঞ্চালনা করেন কৃষক দলের ওয়ার্ড সদস্য ও শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজু।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তসি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আশরাফুল হক,সদস্য সচিব মোঃ তোসিকুল আলম,যুগ্ম আহ্বায়ক ও দায়পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল,শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল হক হায়দারী শহিদ মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মাহিদুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও শিবগঞ্জ উপজেলা সদস্য সচিব জানিবুল ইসলাম জসি,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ শামশুজ্জোহা বিদ্যুৎ,উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষার,সাবেক সদস্য সচিব মোখলেশুর রহমান,সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার জাহান সুজন,উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম বাবু।এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো.রেজাউল করিম।কর্মী সম্মেলনে বিভিন্ন ইউনিয়নের আগত নেতৃবৃন্দ বক্তৃতা প্রদান করেন।প্রধান অতিথি মোঃ তোসিকুল ইসলাম তসি কৃষকদের ন্যায়সঙ্গত অধিকার,সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।তিনি বর্তমান কৃষি ব্যবস্থার নানা সমস্যা ও সমাধানের বিষয়ে মতবিনিময় করেন এবং কৃষক দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক দল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.