1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি

বগুড়া সদর থানাধীন নুনগোলা দারিয়াল এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্য পরিচয়ে নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী শিহাব হোসেন সাগর (২১) বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার।

  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৪৪ দেখেছেন

বায়েজিদ হোসেন, বিশেষ প্রতিনিধি বগুড়া: ১২ এপ্রিল ২০২৫ তারিখ র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, র‌্যাব সদস্য পরিচয়ে নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী শিহাব হোসেন সাগর (২১) দেশীয় অস্ত্রসহ বগুড়া জেলার সদর থানাধীন নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী মৌজা এলাকায় অবস্থান করিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর আভিযানিক দল অদ্য ১২ এপ্রিল ২০২৫ ইং ০১.৩০ ঘটিকায় অভিযুক্ত আসামী শিহাব হোসেন সাগর(২১) পিতা-মোঃ আব্দুল হান্নান, মাতা-মোছাঃ আম্বিয়া বেগম, সাং-দারিয়াল হাজরাদিঘী, ইউপি- নুনগোলা, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া’কে (১) স্মার্ট ফোন-০ ২টি (২) বাটন ফোন-০২টি (৩) সিম-০৩টি (৪) মেমোরি কার্ড-০২ (৩২ ও ২ জিবি) (৫) বার্মিজ চাকু-০২ (৬) সিপিইউ- ০১টি (৭) হার্ড ডিক্স-০১ (৮) এসএসডি কার্ড-০১টি (৯) রাম দা-০১টি (১০) কাঠের ও ষ্টিলের হাতল যুক্ত চাকু-০৪টি (১১) চাপাতি-০১টি (১২) ছোড়া-০১টি সহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্থান্তর করা হয়েছে।

উল্লেখ্য, আসামী সাগর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করতো এবং তাদেরকে বিভিন্ন র‍্যাব সদস্যদের ছবি প্রেরণ করত। সম্পর্কের এক পর্যায়ে আসামি ভিকটিমদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত। যার পরিপেক্ষিতে আসামি ভিকটিমদের নিকট হতে তাদের স্পর্শকাতর বিভিন্ন ছবি ও ভিডিও সংগ্রহ করত যার মাধ্যমে আসামি ভিকটিমদের সাথে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতো এবং সেগুলোর ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইল করত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.