1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

মাদারীপুরে হত্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই কট

  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৪২ দেখেছেন

নাসির উদ্দিন লিটন, মাদারীপুর: হত্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে গুম ও হত্যার নাটক সাজিয়ে থানায় মামলা করার দুই দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আত্মগোপনে থাকা যুবক আলাউদ্দিন বেপারীকে (২৫)।

বুধবার (৯ এপ্রিল) তা‌কে মাদারীপু‌র বিজ্ঞ আদাল‌তের মাধ‌্যমে জেল হাজ‌তে প্রেরণ করা হয়। এর আগে তাকে উদ্ধার করে মঙ্গলবার মাদারীপুরে নিয়ে আসে পুলিশ।
এর আগে গত শনিবার (৫ এপ্রিল) মাদারীপুর সদর মডেল থানায় আলাউদ্দিনের মা রানু বেগম বাদী হয়ে তার ছেলেকে অপহরণ করে হত্যার পর লাশ গুম করার অভিযোগে একটি মামলা দায়ের করেন।মামলার এজাহারে ১৭ জনকে এবং ৫–৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ১ এপ্রিল সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদী গ্রামে মলফত বেপারীর ঘরে প্রবেশ করে প্রতিবেশী ইলিয়াস মোল্লাসহ বেশ কয়েকজন। তারা ঘরের আলমিরা ভেঙে কয়েক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে এবং মলফত বেপারীর ছেলে আলাউদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। বাধা দিলে মারধর করে আহত করা হয় রানু বেগমকে।

পরে তারা আলাউদ্দিনকে হত্যা করে লাশ গুম করেছে, এমন অভিযোগ করেই মামলাটি দায়ের করা হয়।
তবে পুলিশ তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকা থেকে আলাউদ্দিনকে জীবিত উদ্ধার করে।

এতে প্রতিপক্ষ ইলিয়াস মোল্লাসহ অন্যদের ফাঁসাতে একটি সাজানো নাটক ছিল বলে প্রমাণ মেলে। মামলার আসামি ও তাদের পরিবারের সদস্যরা এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, গুম ও খুনের মামলার ঘটনায় ‘ভিকটিম’কে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.