1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান

দীঘিনালয় পাঁচ দিন ব্যাপী ঐতিহ্যবাহী বিঝু মেলা

  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৫১ দেখেছেন

সুমন উদ্দিন, দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বাবু পাড়ার খোলা মাঠে শুরু হয়েছে ৫দিনব্যাপী ঐতিহ্যবাহী বিঝু মেলা। মঙ্গলবার বিকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা। উদ্বোধনী আয়োজনে স্থানীয় চাকমা, ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গরীয়া নৃত্য, ঘিলা খেলা ও স্থানীয় সম্প্রদায়ের নৃত্য’সহ নানা সাংস্কৃতিক পরিবেশনাকরা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি বাবু মৃত্তিকা চাকমা, উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বৈ-সা-বি আমাদের পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব বৈসাবি-বিঝু। এটি শুধু বিনোদন নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও জাতিগত সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
কবাখালী ইউনিয়নের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান) সঞ্চালনায় মেলা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফুল্ল কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপুলাক্ষ চাকমা, ধনপাড়া মৌজার হেডম্যান যুব লক্ষণ চাকমা, বোয়ালখালী ইউনিয়নের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৪নং দীঘিনালা ইউনিয়নের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, ৩১নং বোয়ালখালী মৌজার হেডম্যান ত্রিদিপ রায় পোমাংসহ অনেকেই। বৈসাবি মেলায় পাহাড়ি ঐতিহ্যবাহী খাবার, খেলনা, তাঁতের কাপড়সহ নানা ধরনের হস্তশিল্প ও পণ্য নিয়ে বসেছে শতাধিক স্টল। শিশু-কিশোরদের জন্য রয়েছে গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সন্ধ্যার পর প্রতিদিন চলবে সাংস্কৃতিক পরিবেশনা। এসময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্ম জ্যোতি চাকমা বলেন, “বৈ-সা-বি পাহাড়ি জনগণের প্রাণের উৎসব। সাংগ্রাই মেলা সেই প্রাণের স্পন্দনকে ধারণ করে। আমরা চাই, সবাই যেন শান্তিপূর্ণভাবে এই উৎসব উপভোগ করতে প্রশাসন সবসময় পাশে আছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.