1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

ইজরায়েলি পণ্য বয়কট ও দেশি পণ্য ব্যবহারের লিফলেট বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৪২ দেখেছেন

মোঃ রুবেল মিয়া, উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ: ‘নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পারি, ইসরাইল কে বয়কট করি’ এই স্লোগানকে সামনে রেখে ফিলিস্তিনিকে সমর্থন জানিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে একদল যুবক ইসরাইলি পণ্য বয়কটের লিফলেট বিতরণ ও দেয়ালে পোস্টার লাগানো কার্যক্রম শুরু করেছে।

সুন্দরগঞ্জ উপজেলা চত্বর ক্লাব এন্ড পাঠাগারের উদ্যোগে এ কার্যক্রম শুরু করেন ক্লাবের সদস্যরা।
লিফলেটে ইসরাইলের বয়কটকৃত পণ্য ও তার বিপরীতে দেশি পণ্যের তালিকা করে মানুষের মাঝে বিতরণ ও শহরের প্রত্যেকটা দোকানে পোস্টার লাগানোর কার্যক্রম শুরু করেছে।
ক্লাবের সদস্যরা এ উদ্যোগের কারণ হিসেবে জানান, আমরা যে ইসরাইলি পন্য ব্যবহার করি তার লভ্যাংশ দিয়ে ইজরায়েলের অর্থনীতি শক্তিশালী হয়। আর তারা সেই অর্থ ব্যয় করে আমাদের মুসলিম ভাইদের হত্যা করতে। তাই আমরা ইজরাইলি পন্য ব্যবহার করবো না, তাতে অন্তত আমাদের ব্যবহারের জিনিসের লভ্যাংশের টাকা দিয়ে আমাদের ভাইকে হত্যা করতে পারবে না।

সুন্দরগঞ্জ উপজেলা চত্বর ক্লাব এন্ড পাঠাগারের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, বিশ্বের প্রত্যেক মুসলিম দেশগুলোকে ইজরাইলই পণ্য বয়কট করতে হবে রাষ্ট্রীয়ভাবে। তাহলে ইসরাইলের অর্থনীতি দুর্বল হবে। একজন মুসলমান হিসেবে আমরা সরাসরি ফিলিস্তিনের পক্ষে যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছিনা। তাই নিজ অবস্থান থেকে যতটুকু পারি ইজরায়েলের বিরুদ্ধে সোচ্চার হবো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.