1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান।

  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫৩ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগনের প্রতি সংহতি জানিয়ে আজ ৭ এপ্রিল সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ” মার্চ ফর প্যালেস্টাইন” অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন। সমাবেশ সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষ হত্যার শিকার হচ্ছে। তাদের বর্বরতা থেকে নারী- শিশু কেউই রেহাই পাচ্ছে না। অনবরত বোমার আঘাতে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ বিশ্ব মানবতা তার দিকে কোন নজর দিচ্ছে না। তাদের নিরব ভূমিকার কারনে প্রতিনিয়ত হামলার মাত্রা তিব্র হচ্ছে। তিনি আরো বলেন, তিনি আরো বলেন, দখলদার ইসরায়েলি বর্বরতা রুখে দিতে অখণ্ড ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। গাজা পশ্চিম তীরে সহ ফিলিস্তিনের সব অঞ্চলের মানুষের সাভাবিক জীবনের নিশ্চয়তা প্রদান করতে হবে। সাধীন ফিলিস্তিন রাস্ট্র প্রতিষ্ঠায় মুসলিম বিশ্বকে অগ্রনি ভুমিকা পালন করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন, উপ উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান তিনি বলেন, বছরের পর বছর ইসরায়েলের হামলার শিকার হচ্ছেন ফিলিস্তিনের নিরিহ মানুষেরা। অথচ বিশ্ব মোড়ল তথা পশ্চিমা বিশ্ব ইসরায়েলের এই বর্বরতাকে সমর্থন দিয়ে যাচ্ছে। যে সকল শিক্ষার্থীরা ফিলিস্তিনের পাশে দাড়াচ্ছে কিংবা সমর্থন দিচ্ছে, তাদের ভিসা বাতিল করছে। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের নির্যাতিত – নিপিড়ীত জনগনের পক্ষে দাড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোঃ নুরুন্নবী বলেন, মুমিনরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। নিশ্চয়ই আল্লাহ ফিলিস্তিনের জনগনকে অধিকার ও সাভাবিক জীবন ফিরিয়ে দেবেন। ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে যার যার অবস্থান থেকে দাড়াতে হবে। এতে বিশ্বে একটা জনমত তৈরি হবে। আরব দেশগুলো বসে থাকলেও আমরা এক্ষেত্রে বসে থাকবো না। ফিলিস্তিনের পাশে থাকা মানবতার দায়িত্ব বলেও অভিহিত করেন তিনি। এসময় তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিনি অ্যাম্বাসিতে ডোনেশন প্রদানের আহবান জানান। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাবসা প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহামুদুল হাসান, খান বাহাদুর আহসানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, অর্থনীতি ডিসিপ্লিনের ” ২১ ব্যাচের শানিল সরদার, ব্যাবসায় প্রশাসন ডিসিপ্লিনের তামিম। পরে” মার্চ ফর প্যালেস্টাইন ” হাদী চত্বর থেকে র‍্যালী সহকারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে নানা ধরনের শ্লোগান দিতে থাকে। পরে ফিলিস্তিনের গাজা সহ বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষার্থী তমিজ। প্রসঙ্গত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগনের প্রতি সংহতি জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসুচি পালিত হয়। এ কর্মসুচিতে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন সংহতি প্রকাশ করে। একই সাথে বিশ্ববদ্যালয়ের যে সকল ডিসিপ্লিনে আজ স্পেশাল টার্মের পরিক্ষা ছিল তা স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.