1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৬১ দেখেছেন

নাটোর. সিংড়া:  ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী কর্তৃক চলমান গণহত্যার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ। ৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সিংড়া কোর্ট মাঠ থেকে তাদের বিক্ষোভ মিছিল বের হয়। পরে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করে। হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদের সঞ্চালনায় বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলার সেক্রেটারী শাহ্ মোস্তফা ওয়ালিউল্লাহ্ সেলিম, হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক মুফতি রুহুল আমিন, সিংড়া মডেল মসজিদের খতিব মুফতি সৈয়দ মোল্লা, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) ফায়সাল আহমেদ, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মো. আল-আমিন, ছাত্রদল নেতা অনিক আজাদ অর্পণ, গণঅধিকার পরিষদের নেতা সোহরাব, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আলী আকবর, মুফতি আলী হাসান, হাবিবুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তাগণ ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ইসরায়েলী সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান এবং গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.