1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
তারাগঞ্জে পুকুরে ডুবে ১৬ মাসের শিশুর করুণ মৃত্যু সাংবাদিক আসাদ সবুজের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন

বগুড়ায় দুই সাংবাদিকদের মারপিট ঘটনায় মূল অভিযুক্তসহ কিশোর গ্যাংয়ের ০৬ জন সদস্য ০২টি বার্মিজ চাকুসহ আটক

  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪৮ দেখেছেন

বায়েজিদ হোসেন, বিশেষ প্রতিনিধি বগুড়া: ০৬-০৪-২০২৫ খ্রি. বেলা অনুমান ১৫.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন জলেশ্বরীতলা এলাকাস্থ জেলখানা মোড়ে অবস্থিত ফ্রেস জুস বারের সামনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি জনাব খোরশেদ আলম এবং অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট জনাব আসাফুদৌলা নিয়ন ও তাঁদের সঙ্গে থাকা তৌফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে কতিপয় আসামীগণ বেধড়ক মারপিট ও লাঞ্চিত করে। এ সংক্রান্তে তাৎক্ষণিক বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি বগুড়া জনাব মোঃ ইকবাল বাহার এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইং ০৬/০৪/২০২৫ তারিখ ২৩.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী এলাকা হইতে উক্ত ঘটনার মূল অভিযুক্ত মোঃ রাকিবুল ইসলাম রাকিব (২২), পিতা-মোঃ আব্দুল মতিন, সাং-গন্ডগ্রাম দক্ষিণপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা অন্যান্য সহোযোগী আসামী ২। মোঃ হাবিবুর রহমান রকি (২৫), পিতা-মোঃ বেলাল হোসেন, সাং-গন্ডগ্রাম উত্তর পাড়া, ৩। মোঃ তারিকুল ইসলাম (২২), পিতা-মোঃ হারুনুর রশিদ, সাং-গন্ডগ্রাম নতুন পাড়া, ৪। মোঃ জিসান খান (২১), পিতা-মোঃ জিন্নাহ খান, সাং-গন্ডগ্রাম নতুনপাড়া, ৫। মোঃ জিহাদ (২০), পিতা-মৃত মিলন হোসেন, সাং-গন্ডগ্রাম সারিয়াকান্দি পাড়া সর্ব থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া, ৬। মোঃ টুটুল (২০), পিতা-মোঃ আনারুল সরকার, সাং-মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলা, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াগণের আটক করা হয়। আটককৃত আসামীদের হেফাজত হইতে ০২(দুই) টি বার্মিজ চাকু, ০২(দুই) টি মোটর সাইকেল, ০৩(তিন) টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।  ধৃত আসামী মোঃ রাকিবুল ইসলাম রাকিব (২২), এর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, মাদকসহ ০২টি মামলা এবং ধৃত আসামী মোঃ হাবিবুর রহমান রকি (২৫), এর বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, হত্যা চেষ্টা, মাদক আইনে সর্বমোট ০৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মারপিটের ঘটনায় বগুড়া সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ঘটনার সহিত জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.