1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি

পবিত্র মাহে রামাদ্বানে অনলাইন কোরআন প্রতিযোগীতায় বিজয়ীদের নগদ অর্থ উপহার

  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৪৭ দেখেছেন

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মাহে রামাদ্বান উপলক্ষে বাংলাদেশ আঞ্জমানে আল ইসলাহ দুবাই শাখার প্রচার সম্পাদক এম.মাছুম আহমদ সিদ্দিকী প্রধান পরিচালক হিসেবে তার নিজ উদ্যেগে আয়োজিত অনলাইন কুরআন প্রতিযোগিতা ২০২৫ সুন্দর ভাবে সফল হয়েছে। অনলাইন কোরআন প্রতিযোগীতা প্রোগ্রামের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাফিজ এম এ ওহাব, ১নং রহিমপুর ইউনিয়ন আল ইসলাহ এর সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ মোস্তাকিম আহমদ, সাংবাদিক আব্দুল বাছিত খাঁন। বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন, কাজী মাওলানা ক্বারী উমর ফারুক, হাফিজ মাওলানা ক্বারী আহমাদ হোসাইন চৌধুরী শ্রীমঙ্গলী, মাওলানা ক্বারী সাইদুর রহমান আদর, মাওলানা ক্বারী সেলিম আহমদ হাসানী, এছাড়া বিচারক মন্ডলীকে উপহার প্রদান করেছেন , বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সংযুক্ত আরব আমিরাতের গায়াতী শাখার সভাপতি ক্বারী আখতার উদ্দিন চৌধুরী। প্রতিযোগীদের পুরুস্কার হিসেবে নগদ অর্থ উপহার প্রদান করেছেন, লন্ডন প্রবাসী ক্বারী সিহাব উদ্দিন, আল ইসলাহ দুবাই শাখার সভাপতি ক্বারী দেলওয়ার হোসাইন, কুয়েত প্রবাসী আফরোজ আহমদ, দুবাই প্রবাসী মোবারক হোসেন, কাতার প্রবাসী ক্বারী আবেদুর রহমান,আরো চারটি পুরস্কার প্রদান করেছেন প্রধান পরিচালক এম মাছুম আহমদ সিদ্দিকী। সিলেট বিভাগসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে থেকে ৫৪ জন প্রতিযোগী অনলাইনে অংশগ্রহণ করেন। সকল প্রতিযোগী থেকে ৯ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষনা করেন বিচারক মন্ডলী এবং তাদের মোবাইলে বিকাশের মাধ্যমে পুরস্কার হিসেবে নগদ পৌছে দেওয়া হয় ১ এপ্রিল ২০২৫ইং তারিখে। প্রতিযোগিতার বিজয়ী ৯ জন হলেন ,প্রথম স্থান অর্জন করেন আব্দুস সালাম,কমলগঞ্জ মৌলভীবাজার। ২য়,হাফিজ হিলাল হুসাইন সাতক্ষীরা খুলনা, তৃতীয়, শেখ আহমদ শাহরিয়ার, সদর মৌলভীবাজার। চতুর্থ, জান্নাতুন নেছা, কমলগঞ্জ মৌলভীবাজার। পঞ্চম, মারজান আহমদ চৌধুরী, বালাগঞ্জ সিলেট। ষষ্ঠ, শেখ মোহাম্মদ নাদিম,বিশ্বনাথ সিলেট। সপ্তম, হাফিজ মাজহারুল ইসলাম মোরশেদ,কমলগঞ্জ মৌলভীবাজার। অষ্টম, তাবাসসুম সিদ্দিকা নিহা, কমলগঞ্জ, মৌলভীবাজার। নবম,হাফিজ ইমরান আহমদ কমলগঞ্জ, মৌলভীবাজার। অনলাইন কুরআন প্রতিযোগিতার পরিচালক বৃন্দদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধান পরিচালক মাছুম আহমদ সিদ্দীকি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.