1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
তারাগঞ্জে পুকুরে ডুবে ১৬ মাসের শিশুর করুণ মৃত্যু সাংবাদিক আসাদ সবুজের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন

সুন্দরবনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সাড়ে ৫ একর বনভুমি।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৮৯ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: সুন্দরবন পুর্ব বন বিভাগের চাদপাই রেঞ্জের দুই এলাকায় অগ্নিকান্ডে সাড়ে ৫ একর বনভুমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধান সাগর স্টেশনের কলমতেজী,টহল ফাড়ির টেপারবিল এলাকার দেড় একর এবং ধানসাগর টহল ফাড়ির তেইশের ছিলা – শাপলার বিল এলাকার ৪ দশমিক শুন্য ৫ একর বনভুমি রয়েছে। বুধবার সন্ধ্যায় সুন্দরবন পুর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে এখনো কোন আগুন নেই, সম্পুর্ন নির্বাপন হয়ে গেছে। তারপরও অতিরিক্ত সতর্কতার জন্য জোয়ারের সময় পানি ছিটানো হচ্ছে। আজ বৃহস্পতিবার ও পর্যবেক্ষন করা হবে। তার পর ফায়ার আউট ঘোষনা করা হবে। নরুল করিম আরোও বলেন, পরপর দুটি এলাকায় আগুন লাগার কারনে আমাদের কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে। আমরা দুটি স্থান ড্রোন ও জিপিএসের মাধ্যমে মনিটর করেছি। আপাতত সাড়ে ৫ একর বনভুমি ক্ষতিগ্রস্ত বলে জিপিএসের মাধ্যমে পরিমাপ করা হয়েছে। এছাড়া দুটি ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দেবে। তখন ক্ষয়ক্ষতির বিষয়ে আরোও বিস্তারিত জানা যাবে। গত শনিবার সুন্দরবনের কলমতেজী বন টহল ফাড়ির টেপারবিলে আগুন লাগে। রাতভর চেষ্টায় রোববার সকালে সেই আগুন নেভাতে সক্ষম হয় বন বিভাগ ও ফায়ার সার্ভিস। সুপ্ত আগুন ও ধোয়ার কুন্ডলি খুজতে বন বিভাগ ড্রোন ব্যাবহার করে। তখন কলমতেজী এলাকা থেকে কয়েক কিলোমিটার দুরে তেইশের ছিলা – শাপলার বিলে আগুনের অস্তিত্ত্ব দেখতে পায় বন বিভাগ। সেই আগুনে সুন্দরবন পুড়েছে ৪৮ ঘন্টার বেশি সময়। অবশেষে মঙ্গলবার বিকেলের দিকে বন বিভাগ ও ফায়ার সার্ভিস আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.