1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

সিলেটে শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৫৫ দেখেছেন

মোঃ আব্দুল কাদির রাজু, সিলেট: সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ সিলেট সদর উপজেলার ২ জন শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ পরিবারগুলোর মধ্যে উপহার সামগ্রী তুলে দেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ । ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান।
এ সময় সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ সহ শহীদ পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় শহীদ প্রত্যেক পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা, ৪ হাজার টাকা মূল্যমানের খাদ্য সামগ্রী এবং শহীদের বাবা মায়ের জন্য ঈদের পোশাক প্রদান করা হয় ।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ঈদের আনন্দ শহিদ পরিবারগুলোদের সাথে ভাগ করে নেয়ার জন্য এটি আমার সীমিত সামর্থে ক্ষুদ্র আয়োজন । তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারগুলোর পাশে প্রশাসন সবসময় আছে থাকবে। যে কোনো সময়ে, যেকোনো প্রয়োজনে। তিনি আরও বলেন, এই ক্ষতিটা আসলে অপূরণীয়, আমরা পূরণ করতে পারব না। যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী পাশে থাকার চেষ্টা থাকবে সবসময় ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.