1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

দীঘিনালায় কিশোরী অপহরণ, আটক ১

  • আপডেট সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৭ দেখেছেন

সুমন উদ্দীন, দিঘীনালা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় এক কিশোরীকে অপহরণের ঘটনায় মোঃ শাকিল আহম্মেদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার রাতে অভিযুক্ত শাকিল ওই কিশোরীকে তার নিজ ভাড়া বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়।

গ্রেপ্তার মোঃ শাকিল আহম্মেদ (২০) উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের পশ্চিম কাঠালতলী এলাকার মোঃ খায়রুল ইসলামের ছেলে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, আর্থিক অসচ্ছলতা ও মেয়ের পড়াশোনা চালিয়ে নিতে স্থানীয় একটি বেকারীতে শ্রমিকের কাজ করতেন কিশোরীর বাবা। সেই বেকারী মালিকের বাড়িতেই ভাড়ায় থাকতেন কিশোরীর পরিবার। স্কুল যাওয়া-আসার পথে বাড়ির মালিকের ছেলে শাকিল দীর্ঘদিন থেকে কিশোরীকে প্রেমর প্রস্তাব দিত। কিশোরী রাজি না হওয়ায় পরিকল্পিত ভাবে বুধবার রাতে অভিযুক্ত শাকিল তার বাড়ি থেকে ওই মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় । রাতেই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় অবগত করলে, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযান পরিচালনা করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শাকিলকে আসামি করে দীঘিনালা থানায় একটি অপহরণ মামলা করেন।
এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এবং ভিকটিম কিশোরীকে উদ্ধারের পর পুলিশ নিরাপত্তায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.