1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বিশ্বনাথের দেওকলস ইউনিয়ন বিএনপির ইফতার বিএনপি গণমানুষের দল হিসেবে মানুষের উন্নয়ন ও কল্যাণ নিয়ে চিন্তা করে -তাহসিনা রুশদির লুনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৬৯ দেখেছেন

মোঃ আশিকুর রহমান রানা, সিলেট প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বলেছেন, বিএনপি গণমানুষের দল হিসেবে মানুষের উন্নয়ন ও কল্যাণ নিয়ে চিন্তা করে। বিএনপির নেতাকর্মীরা বিগত ১৭ বছর সীমাহীন নির্যাতনের মুখে পড়লেও দল ছেড়ে যাননি। এই ত্যাগী নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, বিএনপিতে কোন অপরাধীর স্থান নেই। যারাই অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পরবে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তিনি তৃণমূলের মানুষের সাথে যোগাযোগ বাড়াতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আহবান জানান।
বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (১৯ মার্চ) গোদামঘাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে আযোজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ। ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জিলুর রহমান জিল্লু, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শিকদার ও জেলা ছাত্রদলে যুগ্ম সম্পাদক এডভোকেট ঝলক আচার্যের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপি সভাপতি প্রবাসী জামাল উদ্দিন, সিলেট জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা কাজী নুরুল হক।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সিরাজুল ইসলাম সিরাজ, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল বাছিত বকুল, সংগঠনিক সম্পাদক অব্দুল মুমিন মামুন, কদর উদ্দিন, আসাদুজ্জামান নুর আসাদ, ছোট মিয়া মেম্বার, রিপন আহমদ, আশিক মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামসুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমীর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ কাওছার খান, বর্তমান সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জামান, সাঈদ আহমদ, গোলাম আকবর, শামীম আহমদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহমদ হোসেন আহমেদ পাবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, ইউনিয়ন স্বেচছাসেবকদলের সদস্য সচিব সাধন চন্দ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশেষ মোনাজাত কামনা করেন জেলা ওলামাদলের সাবেক সদস্য সচিব মাওলানা মাহমুদুল হাসান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.