মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনা নগরীর শান্তিধাম মোড়ে অবস্থিত সরকারি একটি ভবনের দখল উচ্ছেদ নিয়ে সংঘর্ষে জড়িয়েছে খুলনার গনঅধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের নেতাকর্মীরা। এসময় উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত গনঅধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সরকারি ঔই ভবনটিতে পঞ্চবিথী ক্রীড়া চক্র নামে একটি ক্লাব ছিল। সেখানে জুয়া, মাদক বিক্রি সহ নানা অসামাজিক কার্যক্রম পরিচালিত হয় এমন অভিযোগে গত ২৭ জানুয়ারি পঞ্চবিথীর সাইনবোর্ড ফেলে দিয়ে সেখানে গনঅধিকার পরিষদের ব্যানার টানান নেতাকর্মীরা। এর নেতৃত্বে ছিলেন, গনঅধিকার পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম রাশেদ। তিনি এসকে রাশেদ নামে পরিচিত। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে রাতেই এসকে রাশেদকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু বহিষ্কারের পরেও এস রাশেদ ঔই ভবনে বসেই দলীয় কার্যক্রম পরিচালনা করছিলেন। মঙ্গলবার রাতে ভবনটির দখল উচ্ছেদের ঘোষণা দিয়ে ফেসবুকে বার্তা ছড়ান বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন ও জাতীয় নাগরিক কমিটির খুলনার নেতাকর্মীরা রাত সাড়ে ৯ টার দিকে তারা ভবন উদ্ধার করতে গেলে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন খুলনা জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী ফেজবুকে একবার্তায় বলেন, ” খুলনার ঐতিহ্যবাহী পঞ্চবিথী ক্লাব ” যা ছিল এলাকার সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের প্রানকেন্দ্র। কিন্তু গত কয়েক মাস ধরে গনঅধিকার পরিষদের নামে কিছু চাঁদাবাজ ও দখলদার গোষ্ঠী এটি অবৈধ ভাবে দখল করে রেখেছিল। তারা ক্লাবকে নিজেদের আস্থানায় পরিনত করে স্থানীয় দোকানদার ও ব্যাবসায়ীদের জিম্মী করে নিয়মিত চাঁদা আদায় করছিল। এলাকাবাসী বারবার প্রতিবাদ জানালেও চাদাবাজ চক্রের দৌরাত্ম থামেনি। কিন্তু অবশেষে সাহসী ছাত্র জনতা দখলদারদের বিরুদ্ধে রুখে দাড়ানোর সিদ্ধান্ত নেয়। শান্তিপুর্নভাবে ক্লাব দখল মুক্ত করতে গেলে তারা স্থান ত্যাগ করতে অসীকৃতি জানায়। এমনকি প্রশাসন সেখানে যাওয়ার পরও পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে গনঅধিকার পরিষদের নেতাকর্মীরা ভাড়াটে গুন্ডাদের ডেকে এনে ছাত্র জনতার ওপর কাপুরুষোচিত হামলা চালায়। এতে অন্তত ১০-১২ জন আহত হন। ডাকসুর সাবেক ভিপি ও গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এর অফিসিয়াল ফেজবুক পেজে এক বার্তায় বলেন, ” খুলনায় গনঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলা ও নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের পরিস্কার কথা, প্রশাসন দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গন অধিকার পরিষদের নেতাকর্মীরা এর সমুচিত জবাব দিবে। এদিকে সংঘর্ষ রাত আনুমানিক পৌনে ১১ টা পর্যন্ত থেমে থেমে চলতে থাকে। একপর্যায়ে পরিস্থিতি শান্ত হয়। তবে পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করে।এ ঘটনায় ঔই এলাকায় জনমনে আতংক ছড়িয়ে পড়েছে।