1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

ঝিনাইদহে ঐতিহাসিক বদর দিবস উদযাপন

  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৪৫ দেখেছেন

সালাম হোসেন, ঝিনাইদহ: ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ঝিনাইদহে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে জেলা শাখার উদোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জামায়াত নেতা এ্যাড. আব্দুর রশিদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শাখওয়াত হোসেন, হেফাজতে ইসলামের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওসমান গনি, পৌর বিএনপির সভাপতি এ্যাড.সামচ্ছুজ্জামান লাকি, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সেসময় বক্তারা বলেন, বদর দিবস ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ৬২৪ খ্রিস্টাব্দে রমজানের ১৭ তারিখে সংঘটিত এই ঐতিহাসিক যুদ্ধে হজরত মুহাম্মদ (সা.) ও সাহাবায়ে কেরাম আল্লাহর ওপর ভরসা করে বিজয় অর্জন করেন। এই যুদ্ধ থেকে ত্যাগ, একতা, ঈমান ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। বর্তমান প্রজন্মকে এ শিক্ষায় উদ্বুদ্ধ করাই আমাদের দায়িত্ব। ইফতারের পুর্বে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.