মোঃ রবিউল হোসেন খান, খুলনা, ব্যুরো: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু করে সবগুলো সড়ক, জরুরী বিভাগ ও বহি: বিভাগ ভবনের সামনে দাড়িয়ে আছে অসংখ্য অ্যাম্বুলেন্স। সড়কে দাড়িয়ে রোগী টানতে হাকডাক করছেন তাদের সহকারীরা। অ্যাম্বুলেন্স মালিকদের যন্ত্রনায় হাসপাতালের ভবন গুলোতে প্রবেশ ও বের হতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের সজনরা। অনেক সময় চিকিৎসকরা তাদের হাতে নাজেহাল হচ্ছেন। এঅবস্থায় হাসপাতালের প্রধান ফটকের ভেতর থেকে এবং বহি: বিভাগের সামনে অ্যাম্বুলেন্স রাখা ব্যাক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে চিঠি দিয়েছেন হাসপাতালের পরিচালক। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) ডা: মো: মোহসীন আলী ফরাজী চিঠি উল্লেখ করেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বাউন্ডারীর মেইন গেটের ভিতর ও বহি: বিভাগের সামনে বহিরাগত অ্যাম্বুলেন্স রাখায় হাসপাতালের সরকারী অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জেলা ও উপজেলা থেকে আসা অ্যাম্বুলেন্স জরুরী বিভাগে আসা যাওয়া অসুবিধা হয়। তাছাড়া বহিরাগত গাড়ির ড্রাইভার ও হেলপারগন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও নার্সিং মেয়েদের নানা ধরনের বাজে মন্তব্য করেন। যার ফলে হাসপাতালে নানা ধরনের অসুবিধা সহ প্রশাসনিক জটিলতার সৃষ্টি হচ্ছে। সেহেতু জরুরি ভিত্তিতে হাসপাতাল বাউন্ডারীর ভিতরের বহিরাগত অ্যাম্বুলেন্স হাসপাতাল বাউন্ডারীর বাহিরে বের করা প্রয়োজন। রোগীর সজনরা জানান, বহিরাগত অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেট তৈরী করে রোগীদের কাছে উচ্চ ভাড়া রাখেন। অনেক সময় রোগী ও সজনদের সাথে দু,ব্যবহার করেন।এবিষয়ে ব্যাবস্থা নেওয়া জরুরী।