1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ী হত্যা লুণ্ঠিত স্বর্ণ ও হত্যার অস্ত্র উদ্ধার ছয় সহ ডাকাত গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৮ দেখেছেন

শাহাদাৎ হোসেন সরকার: ঢাকা জেলার আশুলিয়া থানার নয়ারহাট বাজারে সংঘটিত স্বর্ণ ব্যবসায়ী দিলীপ হত্যা ও স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ । এ ঘটনায় লুণ্ঠিত ১৩ ভরি স্বর্ণ, স্বর্ণ বিক্রয়ের ৭৬,০০০ টাকা এবং হত্যায় ব্যবহৃত দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

জানা যায় গত ০৯ মার্চ ২০২৫ রাত আনুমানিক ৯টায় দিলীপ স্বর্ণালয়ের মালিক দিলীপকে তার স্ত্রী স্বরস্বতী দাসের সামনে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে স্বর্ণ লুট করে নিয়ে যায়।

ঘটনাটি ঘটার পর ঢাকা জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে আশুলিয়া থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।

গতকাল (১৭ মার্চ) বিকেল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত সাভার, আশুলিয়া, রাজশাহী ও রাজবাড়ী জেলায় অভিযান চালিয়ে ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জন সরাসরি হত্যা ও ডাকাতিতে জড়িত ছিল এবং একজন লুটের মালামাল জিম্মায় রেখেছিল।

গ্রেপ্তারকৃত ডাকাতদের মধ্যে রয়েছেন রিপন (৪০), মাসুদ রানা ওরফে কালা মাসুদ (৪৫), শাহ আলম (৪৫), আরমান (৩৭), আরিফ এবং ইব্রাহিম।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘ ৮-১০ বছর ধরে ঢাকা ও অন্যান্য এলাকায় ডাকাতি করে আসছে। ঘটনার দিন রাত আনুমানিক ৮টায় তারা একটি ভাড়া করা গাড়িতে করে নয়ারহাট বাজারে স্বর্ণালয়ের টার্গেট করে।

ইমরান ও আকাশ গাড়িতে অবস্থান করে, আরমান ও শাহ আলম পাহারা দেয় এবং তালিম ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে।

রিপন ও আরিফ চাপাতি দিয়ে দিলীপকে কুপিয়ে হত্যা করে এবং মাসুদ রানা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে গাড়িতে উঠে।

গ্রেপ্তারকৃত ডাকাতদের কাছ থেকে ৮ ভরি স্বর্ণ ও ৭৬,০০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া, রাজশাহীর কর্ণহাট এলাকা থেকে ইব্রাহিমের কাছ থেকে আরও ৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আরিফের নির্দেশনা অনুযায়ী আরমানের ফলের দোকান থেকে হত্যায় ব্যবহৃত দুটি চাপাতিও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ ২০২৫ তারিখে দিলীপের স্ত্রী স্বরস্বতী দাস আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ১৮ মার্চ দুপুরে সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.