1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

এমন পরিবেশ তৈরি করুন যাতে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- এরশাদ উল্লাহ

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩৭ দেখেছেন

বোয়ালখালী, চট্টগ্রাম প্রতিনিধি : বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনি মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, দ্রুত সংস্কার করে নির্বাচনী পরিবেশ তৈরি করুন।

তিনি বলেন, বিগত ২০১৪ সালে, ২০১৮ সালে ও সর্বশেষ ২০২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। এমন পরিবেশ তৈরি করুন যাতে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।

শনিবার (১৫ মার্চ) বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো.শওকত আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক চেয়ারম্যান।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু ও জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবু আকতারের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ্ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.আজগর, সহ সভাপতি জসিম উদ্দিন মেম্বার, শফিকুল ইসলাম শাহীন, জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুন, উপজেলা শ্রমিক দল সভাপতি আকরাম হোসেন দুলাল, বিএনপি নেতা জাকির হোসেন, এস্কান্দর, স্বপন শীল, কামাল উদ্দিন, পৌর যুবদল নেতা লোকমান প্রমুখ।

এ মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.