মোঃ আতিকুর রহমান মিরন: জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান শিশুর মৃত্যুর ঝুঁকি কমান,এই প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সারাদেশে একযোগে ১৫ মার্চ ২০২৫ ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন । ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে ৩১৬০ নীল রংয়ের ক্যাপসুল ও ২৯ হাজার ৫০০ লাল রঙের ক্যাপসুল শিশুদের ভিটামিন ‘এ ‘ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৯ ঘটিকায় ডাঃ মোঃ সাইয়েদুর রহমান উপজেলা স্বাস্থ্য প, প, কর্মকর্তা মুলাদী বরিশাল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করেন।