1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

নওগাঁয় সাবেক এমপির ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০৩ দেখেছেন

মোঃ মোস্তফা আলী, জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর রানীনগরে মেসার্স রাহিদ ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১টায় রাণীনগর বাজার সংলগ্ন এ ইটভাটাতে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান।
ইটভাটাটি নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলালের মালিকানাধীন। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই চলছিল ভাটাটি। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সকল ইটভাটাতে অভিযান পরিচালনা হচ্ছে। যে সব ইটভাটার প্রয়োজনীয় কাগজপত্র নেই সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইনসহ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনোয়ার হোসেন হেলাল ২০২০ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে আনোয়ার হোসেন হেলাল এবং তার ছেলে রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাহিদ সরদার পলাতক রয়েছেন। তাদের দুজনের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.