1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত

তরমুজ চাষির কাছে চাঁদা দাবির অভিযোগ, আটক ৩

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৭৫ দেখেছেন

মল্লিক জামাল: বরগুনার তালতলীতে তরমুজ চাষির কাছে চাঁদা দাবির অভিযোগে সন্দেহ জনক তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ২ টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার সোহরাব হোসেনের ছেলে মো. জুবায়ের হোসেন (২২), আঃ রব মুসুল্লির ছেলে এনামুল হক (২২) ও মোস্তফা প্যাদার ছেলে মো. মাসুম।

জানা যায়, ঢাকার কামরাঙ্গীরচর এলাকার মো. সজিব মিয়া উপজেলা শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় ৬৫ একর জমিতে তরমুজ চাষ করছেন। ওই জমির তরমুজ পাইকারের কাছে বিক্রি করে দেন। এসময় ব্যবসায়ীরা তরমুজ কেটে ট্রাকে উঠালে চাঁদা দাবি করেন তারা। চাঁদা না দেওয়ায় সকাল থেকে তরমুজ পরিবহনের ট্রাক অবরুদ্ধ করে রাখেন। পরে বিষয়টি তালতলী থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে থেকে তাদের আটক করেন।

তরমুজ চাষি সজিব মিয়া বলেন, তারা আমার কাছে ১ লক্ষ টাকার তরমুজ বিক্রি করলে ১০ হাজার টাকা দাবি করেন‌। বিষয়টি তালতলী থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে তাদের আটক করেন।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, কৃষকের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.