1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

ভারতে ইসরায়েলি পর্যটকসহ দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, এক পুরুষের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৯১ দেখেছেন

ভারতের কর্ণাটক রাজ্যের কোপ্পাল এলাকায় ভয়াবহ এক অপরাধের ঘটনা ঘটেছে। ইসরায়েলি ও আমেরিকান দুই নারী পর্যটকের ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরু থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।  দুই নারী ও তিন পুরুষ পর্যটক সানাপুরের কাছে ঘুরতে গিয়েছিলেন।  সেখানেই অপরাধীরা তাদের আক্রমণ করে। দুই নারীকে ধর্ষণ করা হয়, এবং তিনজন পুরুষকে একটি খালের মধ্যে ফেলে দেওয়া হয়। শনিবার সকালে পুলিশের উদ্ধার করা মরদেহটি তিনজন পুরুষের মধ্যে একজনের বলে ধারণা করা হচ্ছে।  দুই নারী বর্তমানে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

কোপ্পালের পুলিশ সুপারিনটেনডেন্ট রাম এল আরাসিদ্দি জানিয়েছেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভুক্তভোগীদের একজন অভিযোগে উল্লেখ করেছেন, শারীরিক নির্যাতনের পাশাপাশি তাদের যৌন হয়রানির শিকার হতে হয়েছে।

ভারতীয় পুলিশ এই ঘটনাকে গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং অভিযুক্তদের শিগগিরই গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। আন্তর্জাতিক পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে। এই নৃশংস অপরাধ ভারতে নারী পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.