মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: গৃহবধূকে ব্লাকমেইলের ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গৃহবধুর পোশাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে ব্লাকমেইলের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে ফুলতলা থানা পুলিশ। গতকাল ফুলতলা থানাধীন দামোদর গ্রাম এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নাজমুল শেখ(২২) ও আশরাফ আলী(২৪)। এ সময় তাদের হেফাজত হতে ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত নাজমুল শেখ ও ভিকটিম এর মধ্যে পারিবারিক ভাবে পুর্ব শত্রুতা রয়েছে। নাজমুল শেখ বিভিন্ন সময় ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ভিকটিম তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নাজমুল শেখ গোপনে ভিকটিমের গোসলের পর পোশাক পরিবর্তনের অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ভিকটিমকে দেখিয়ে তার কুপ্রস্তাবে রাজি হতে বলে অন্যথায় স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি প্রদান করে। এ ঘটনায় ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।