মোঃ আমানউল্লাহ, বিশেষ প্রতিনিধিঃ বগুড়া জেলার সদর উপজেলাধীন উত্তরণ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীদের পক্ষ হতে ২৭ই ফেব্রুয়ারি রোজঃ বৃহস্পতিবার, বেলা ১১.৩০ ঘটিকায় বিদ্যালয়ের সভাকক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয় পুনরায় নবনির্বাচিত বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহা সচিব জনাব মোঃ আজিজুল হক (রাজা) কে। এসময় উপস্থিত ছিলেন উত্তরণ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোছাঃ খালেদা পারভীন, উপস্থিত ছিলেন সকল শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। নবনির্বাচিত মহাসচিব আজিজুল হক ( রাজা) উত্তরণ উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন।
গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ইং রোজঃ বুধবার, জাতীয় প্রেসক্লাব, ঢাকাতে অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলন ২০২৫ ইং জনাব মোঃ কামরুজ্জামান মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া, চেয়ারম্যান, শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসেন, মহাসচিব, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নবনির্বাচিত মহাসচিবকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়।