1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন

 “সোনারগাঁওয়ে ভাষা সৈনিক ডঃ নূরুল হক ভূঁইয়ার ” স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ দেখেছেন

জামান ভূঁইয়া: গত ২২ ফেব্রুয়ারী ২০২৫ শনিবার বিকেলে সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন এর গোবিন্দ পুর গ্রামের সর্বসাধারণের উদ্যোগে ভাষা সৈনিক , রাস্ট্র ভাষা সংগ্রাম পরিষদের প্রথম আহবায়ক অধ্যাপক ডঃ নূরুল হক ভূঁইয়া এর স্মরণে দোয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয় । এ অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন , সোনারগাঁও উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ নাসিরউদ্দিন ভূঁইয়া । দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান আপেল, সাবেক মহা পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা জাকারিয়া সদস্য ওলামা দল কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ওলামা দল , মাওলানা আবু হোরায়রা সদস্য নারায়ণগঞ্জ জেলা ওলামা দল । এ সময় আরো উপস্থিত ছিলেন , বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ওয়াহিদ ভূঁইয়া , মোঃ শরিফুল আলম , ডাঃ মামুন ভূঁইয়া সমাজ সেবক গোবিন্দ পুর , মোঃ রমজান ভূঁইয়া যুগ্ম আহবায়ক ঢাকা দক্ষিণ ছাত্র দল , মোঃ আব্দুল লতিফ মেম্বার সহ সভাপতি জামপুর ইউনিয়ন , বিল্লাল হোসেন বেলাল প্রবাসী , মোঃ জয়নাল আবেদীন সাংগঠনিক সম্পাদক কাঁচপুর , মোঃ বায়জিদ ভূঁইয়া সাবেক যুগ্ম আহবায়ক ছাত্র দল নোয়াগাঁও ইউনিয়ন , মোঃ জহিরুল ইসলাম , সাবেক সদস্য জামপুর ইউনিয়ন পরিষদ , ডাঃ আঃ রশিদ , আঃ করিম সহ এলাকার সচেতন গন্যমান্য ব্যক্তিবর্গ । দোয়া আলোচনা সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোবিন্দ পুর একতা সংঘের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ভূঁইয়া । উপস্থিত প্রধান অতিথি ওয়ালিউর রহমান আপেল বলেন , ভাষা আন্দোলনের জন্য যে কমিটি করা হয় তখন ” রাস্ট্র ভাষা সংগ্রাম পরিষদের “প্রথম আহবায়ক করা হয়েছিল আমাদেরb গর্বিত সন্তান এই গোবিন্দ পুর গ্রামের তথা সোনারগাঁওয়ের একজন মহান মানুষ এ এস এম নুরুল হক ভূঁইয়াকে । ভাষা আন্দোলনের অগ্রণী ভূমিকা ছিল ডঃ নূরুল হক ভূঁইয়া সহ আরো অনেকেই । আমরা তাঁকে সঠিক মূল্যায়ন করতে পারিনি । এইটা আমাদের ব্যর্থতা । তিনি আরো বলেন যে আমি চাই আমাদের গর্বিত ভাষা সৈনিক নূরুল হক ভূঁইয়াকে রাস্ট্রীয় ভাব সঠিক মূল্যায়ন করা হউক । সভাপতির বক্তব্যে অধ্যাপক নাসিরউদ্দিন বলেন , আমাদের এই গ্রামের সন্তান হিসেবে আমরা চাই ভাষা সৈনিক নূরুল হক ভূঁইয়াকে রাস্ট্রীয় মর্যাদা দেওয়া হউক । এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন , ডাঃ আব্দুল লতিফ মেম্বার , ডঃ মোঃ মামুন ভূঁইয়া সহ বেশ কয়েকজন । অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা জাকারিয়া , সাধারণ সম্পাদক ওলামা দল নারায়ণগঞ্জ জেলা ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.