মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( কুয়েট) ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাসুদ, প্রো- ভিসি প্রফেসর ড. শরিফুল ইসলামের অপসারণ এবং নতুন নিয়োগের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার ২১ ফেব্রুয়ারি এই চিঠি পাঠাবো হয়। প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো চিঠিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনার দৃষ্টি আকর্ষন করছি যে, বিশ্ববিদ্যালয়ের ৯৩তম (জরুরি) সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী স্মারক নং খুপ্রবি/২৫৯/৬০ তাং ১১/০৮/২০২৪ ইং মোতাবেক রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে গত ১৮ /০২/২০২৫ তারিখে কুয়েটের শিক্ষার্থীরা কুয়েট ছাত্রদলের ফরম বিতরনের বিরুদ্ধে শান্তিপুর্ন মিছিলের ডাক দেয়। উক্ত মিছিলে কু্য়েট ছাত্রদলের কর্মিরা হঠ্যাৎ মিছিলে এসে ধাক্কা দিয়ে শিক্ষার্থীদের হুমকি দেয়। সেই প্রেক্ষিতে কুয়েট ছাত্রদল এবং শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।। এ ঘটনাকে কেন্দ্র করে তারা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা চালায়। উক্ত হামলায় কুয়েটের শতাধিক শিক্ষার্থী আহত হয় এবং ৪ ঘন্টা যাবৎ এই হামলা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে কোন ধরনের নিরাপত্তা দিতে পারেনি।এই মর্মে আমরা সকল শিক্ষার্থীরা ভিসি, প্রো- ভিসির পদত্যাগসহ ৬ দফা দাবি উত্থাপন করি। আল্টিমেটাম দেওয়ার পরেও আমাদের দাবি পুরন না হওয়ায় নিন্মোক্ত কারনে ভিসির অপসারণ দাবি করা হচ্ছে।