1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন কক্সবাজার সদর মডেল থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০ সিলেট জেলা ছাত্রদলের কাণ্ডারি হতে যাচ্ছেন হিলাল উদ্দিন শিপু

সিংড়ায় জামায়াত নেতাকে মারধর মামলায় ইউপি চেয়ারম্যান সহ ২ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ দেখেছেন

নিজস্ব প্রদিবেদক: নাটোরের সিংড়া উপজেলা ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক নামে একজন জামায়াত নেতাকে অপহরণের পর হাতুড়িপেটা ও নির্যাতনের মামলায় ২ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আটককৃতরা হলেন, ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাদশা ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন আলী।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক সিংড়া উপজেলার করচমাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং করচমারিয়া জামে মসজিদের ইমাম ছিলেন ।

সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, তারা আদালতে আত্মসমর্পণ করলে আদালত কারাগারে পাঠায়।

উল্লেখ্য, ৩রা ডিসেম্বর সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী জামায়াত নেতা আব্দুর রাজ্জাক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.