মোঃ আতিকুর রহমান মিরন: মুলাদী তের চর কদমিয়া ফোরকানিয়া নূরানী হাফিজী মাদরাসাসা ও এতিমখানার ৩১ তম বার্ষিক দু’দিনব্যাপী ১১ ও ১২ ফেব্রুয়ারি ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মু,ইবরাহীম খলীল( লক্ষ্মীপুর) বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুন নূর ইমাম ও খতিব বায়তুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদ মুলাদি বন্দর। মাওলানা মুহাঃ আব্দুস সালাম জিহাদী মুলাদী বরিশাল,হাফেজ মাওলানা মুহাঃ মামুন প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা, হাফেজ মাওলানা মুহাঃ জাকির হুসাইন সরকারি প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা, উক্ত ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আবদুস সালাম মাস্টার।পাগ্রি প্রাপ্তি তিনজন হাফেজ যথাক্রমে মুহাঃ আল-আমিন আবির, মুহাঃ শাহাদাত হোসেন,মুহাঃ সাইফুল্লাহ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র মাদ্রাসার সেক্রেটারি মোঃ মেহেদী মাসুদ,উক্ত মাহফিল অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ শাহজাহান গাজী মাদ্রাসা পরিচালনা কমিটি সদস্য,মোঃ রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার উপদেষ্টা মাদ্রাসা পরিচালনা কমিটি সদস্য,মোঃ শাজাহান রাড়ি বিশিষ্ট সমাজ সেবক, মোঃ আমিরুল খান মাদ্রাসা পরিচালনা কমিটি সদস্য, মাস্টার দিদারুল হাসান খান বিশিষ্ট সমাজসেবক, মোঃ আতিকুর রহমান মিরন কোষাধ্যক্ষ অত্র মাদ্রাসা পরিচালনা কমিটি। মোঃ জহিরুল ইসলাম খান, মোহাম্মদ শাহিন খান, উপস্থিত মুসল্লীগনের সামনে আল কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন প্রধান বক্তা ও বিশেষ বক্তাগণ। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা দেয়া হয় অত্র মাদ্রাসায় আরেকটি মহিলা মাদরাসা বয়স শিথিল যোগ্য খোলার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। আখেরি মোনাজাত ও বিশেষ দোয়ার মধ্য দিয়ে হযরত মাওলানা মুহাঃ ইবরাহীম খলীল অত্র এলাকার সকল মুমিন মুসলমান নারী পুরুষের জন্য দোয়া করেন অত্র মাদ্রাসার সুফল কামনা করেন।